×

ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

এসিআইয়ে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

২০২৬ অক্টোবর ০৪ ১০:৪২:৫৭

এসিআইয়ে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ০৩ অক্টোবর থেকে এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তিরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬

পদসংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ০৩ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ০৯ অক্টোবর ২০২৬

পদ ও যোগ্যতা

পদের নাম টেরিটরি সেলস ম্যানেজার। বিভাগ বাল্ক কমোডিটিএস। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা নির্ধারিত নয়।

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পণ্যের কার্যকারিতা, বাজারের চাহিদা এবং সম্ভাব্য উন্নয়ন সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীর কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে।

কর্মস্থল ও বেতন

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল রংপুর। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে নির্ধারিত লিংকে যেতে হবে। আবেদন করার শেষ সময় ০৯ অক্টোবর ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত