ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে ম্যানেজার, ইএইচএস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। স্থায়ী এ পদে আগ্রহী প্রার্থীদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
প্রতিষ্ঠান: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদ: ম্যানেজার, ইএইচএস
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: এফএমসিজি ফ্যাক্টরি, ভবানীপুর, গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর; অধিক যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা ও দক্ষতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারফাইটিং, সেফটি, ইন্টারনাল অডিট ও সেফটি অডিট এবং ঝুঁকি শনাক্তকরণ বিষয়ে বাস্তব জ্ঞান থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার সক্ষমতাও প্রয়োজন।
এ ছাড়া ভালো নেতৃত্ব ও আন্তঃব্যক্তিক যোগাযোগের দক্ষতা, চমৎকার যোগাযোগ দক্ষতা, পরিবর্তন ব্যবস্থাপনায় সক্ষমতা, স্টেকহোল্ডার নেতৃত্বের দক্ষতা এবং ডিজিটালভিত্তিক সেফটি কালচার গড়ে তোলার সক্ষমতা থাকতে হবে।
অন্যান্য সুবিধা
বেতনের পাশাপাশি কারের খরচ বাবদ রিইম্বার্সমেন্ট ভাতা, বার্ষিক পারফরম্যান্স ইনসেনটিভ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সময় বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে। আবেদন করার শেষ সময় ১৭ অক্টোবর ২০২৬।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা