×

ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৭:২০:৪৯

বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত একটি কর্মশালায় তিনি এ তথ্য জানান।

কর্মশালায় শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নের বিষয়টি তুলে ধরে অধ্যাপক মামুন বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিক্ষার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকতার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষকদের নিয়মিত পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিচ্ছে। এর মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। এ জন্য ইতোমধ্যে সরকার থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

অধ্যাপক মামুন জানান, প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুধু প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণে সীমাবদ্ধ থাকবে না। সেখানে শিক্ষকদের জন্য সুইমিং, ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে। এর মাধ্যমে একটি সমন্বিত পরিবেশে প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ পাবেন শিক্ষকরা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

আইকিউএসি আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা অংশ নেন। কর্মশালায় নতুন শিক্ষকদের একাডেমিক দায়িত্ব, পেশাগত উন্নয়ন, মানসম্মত পাঠদান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত