ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইইউ গঠিত হয়েছিল : ট্রাম্প
ডুয়া ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গঠিত হয়েছিল। ইইউ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে। ইইউ’র ওপর ২৫ শতাংশ ট্যারিফ “খুব শিগগিরই” আরোপের প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউয়ের কঠোর সমালোচনা করেছেন এবং ২৭-সদস্যের এই ব্লকের দেশগুলোর পণ্য রপ্তানির ওপর “খুব শিগগিরই” ২৫ শতাংশ শুল্ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইইউ গঠিত হয়েছিল। এটিই ইইউয়ের উদ্দেশ্য এবং তারা সেই কাজটি বেশ ভালোভাবে করেছে। কিন্তু এখন আমি (যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট।”
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি সাংবাদিকদের বলেন, “তারা (ইউরোপীয় ইউনিয়ন) সত্যিই বিভিন্নভাবে আমাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। তারা আমাদের গাড়ি গ্রহণ করে না। তারা আমাদের খামারের পণ্যগুলোও গ্রহণ করে না। কেন করে না তার পেছনে তারা বিভিন্ন ধরনের কারণ দেখায় এবং আমরা সেগুলোর সবকিছুই মেনে নিই এবং আমাদের ইউরোপীয় ইউনিয়নের সাথে (বাণিজ্যে) প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি রয়েছে।”
ট্রাম্প আরও বলেন, “গাড়ি এবং অন্যান্য সমস্ত জিনিসের ওপর” নতুন আমদানি শুল্ক আরোপ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ