ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, ১৮ জনের মৃত্যু
ডুয়া ডেস্ক : থাইল্যান্ডের প্রাচীন বুরি প্রদেশে একটি পর্যটক বাস ব্রেক ফেল করে খাদে পড়ে গেলে অন্তত ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ আলজাজিরাকে নিশ্চিত করেছে।
পুলিশ কর্মকর্তা কর্নেল সোফন ফ্রামানিহে জানান, বাসটি খাড়া সড়ক দিয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। নিহতদের সবাই শিক্ষা সফরে আসা প্রাপ্তবয়স্ক ছিলেন।
তিনি জানান, বাসটিতে চালকসহ ৪৯ জন ছিলেন। তাদের সবাই থাই নাগরিক। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে রাজধানী ব্যাংকক থেকে ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) পূর্বে অবস্থিত প্রাচীন বুরি প্রদেশে উদ্ধারকর্মী ও চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে দেখা গেছে। তারা সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।
দেশটির প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনার তদন্ত চলছে। প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ