ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং
নিজস্ব প্রতিবেদক: সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। ২০ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সেদিন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের ক্ষেত্রে সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০টি শূন্যপদ রয়েছে। চাকরির ধরন পূর্ণকালীন এবং বেতন ১০,০০০ থেকে ১২,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রাপ্য হবেন নির্বাচিত প্রার্থীরা।
এ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ঢাকার সাভার, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, যশোর (যশোর সদর), কুষ্টিয়া, বগুড়া, কুমিল্লা, নোয়াখালী ও ফেনীতে।
আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের চাকরির অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতঅনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২০ অক্টোবর ২০২৬। কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ নিয়োগসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যও নির্ধারিত আবেদনসংক্রান্ত নির্দেশনায় জানা যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির