×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

জেদ্দা-মক্কা-তায়েফে জরুরি সতর্কতা জারি

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৭:৫৩:০৩

জেদ্দা-মক্কা-তায়েফে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তায়েফে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা জানানো হয়। সৌদি সিভিল ডিফেন্স সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। তবে কী ধরনের বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

সতর্কতার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি দ্রুত বাড়ির ভেতরে নিরাপদ কোনো কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা, জানালা, ব্যালকনি ও ছাদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত কোনো দালানের ভেতরে চলে যেতে অথবা শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে বলা হয়েছে।

গাড়ি চালানোর সময় থাকা ব্যক্তিদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিড় এড়িয়ে চলতে এবং কেবল সরকারি নির্দেশিকা অনুসরণ করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত