ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সুদানের আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৪৬
ডুয়া ডেস্ক: সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। তখন সামরিক একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ১৯ জন নিহতের খবর পাওয়া গেলেও বুধবার (২৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এতে মোট ৪৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা ছাড়াও বেশ কিছু বেসামরিক ব্যক্তি ছিলেন।
সুদানের সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, "চূড়ান্ত গণনা অনুযায়ী নিহতের সংখ্যা ৪৬ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ১০ জন।"
স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ সেন্ট্রাল জানিয়েছে, ওয়াদি-সেদনা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করার পরই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটি সন্দেহ করা হচ্ছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষ চলমান। এই সংঘর্ষে সাধারণ জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকদিন আগে আরএসএফ একটি সেনা যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করে। এর পরেই সামরিক পরিবহণ বিমানটির দুর্ঘটনা ঘটল।
দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রথমে ওমদুরমানের আল-নাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে কোনো বাড়ির বাসিন্দা ছিলেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এছাড়া বিমানটি বাড়িঘরের ওপর পড়ার পর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তথ্য : এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ