ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
পরীমনির কোলে সদ্যোজাত শিশু, কে এই তিন নম্বর শিশু?
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। শিশুটির পরিচয় নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তাঁর নীরবতায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তাঁর কোলে দেখা যায় ফুটফুটে এক শিশুকে। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
পরীমনির ছবি ও ক্যাপশন দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে-তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী? নাকি নতুন কোনো শিশুকে নিজের পরিবারে যুক্ত করেছেন তিনি?
পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন পরীমনিকে প্রশ্ন করেন, ‘আর কয়টা নিবেন?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’
শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তাঁর মমত্বের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিকবার তিনি জানিয়েছেন, অনেক সন্তানের মা হতে চান। এমনকি একসময় ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। ফলে নতুন ছবিকে ঘিরে অনেকের ধারণা, হয়তো আবারও কোনো শিশুকে নিজের পরিবারের অংশ করে নিয়েছেন পরীমনি।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাঁদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন পরীমনি। কয়েক বছর পর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। তাঁর নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ের বড় একটি অংশ সন্তানদের সঙ্গে কাটান তিনি। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
এদিকে নতুন ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রোদচশমা পরা পরীমনি পরিপাটি সাজে রয়েছেন। তাঁর কোলে ঘুমন্ত এক শিশু। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ কেউ জানতে চাইছেন-কোলে থাকা শিশুটি আসলে কে?
শিশুটির পরিচয় কিংবা ‘তিন নম্বর জন’ বলতে পরীমনি কাকে বুঝিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। ফলে তাঁর একটি ছবি ও ছোট্ট ক্যাপশন ঘিরেই চলছে নানা জল্পনা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি