×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা

২০২৬ সেপ্টেম্বর ০৫ ২০:০৪:৪২

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন ২০২৭ সাল নিয়ে এক আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছেন। তাঁর দাবি, ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তীব্র রাজনৈতিক কোন্দল সামনের দিনগুলোতে দেশটিতে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের জয় ও মধ্যপ্রাচ্য যুদ্ধের মতো ঘটনার সঠিক পূর্বাভাস দিয়ে নজর কেড়েছিলেন জিয়াং।

জিয়াংয়ের মতে, চলমান ইরান সংঘাত শেষ পর্যন্ত একটি রক্তক্ষয়ী স্থলযুদ্ধে রূপ নেবে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এমনভাবে আটকে পড়বে যে সেখান থেকে বের হতে দেশটির ১০ থেকে ২০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

যুদ্ধের বিপুল সেনা চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে আবারও ১৮ বছর বয়সী তরুণদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি করা শুরু হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বড় বড় শহরে বিশৃঙ্খলা সামাল দিতে ভারী অস্ত্রসহ সেনা ও সীমান্ত পুলিশ মোতায়েন করা হতে পারে বলে সতর্ক করেছেন জিয়াং।

তিনি আরও সতর্ক করেছেন, যুদ্ধের কারণে সমুদ্রপথের গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সারের দাম দ্রুত বেড়ে যাবে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজার ধসে পড়ার পাশাপাশি মার্কিন অর্থনীতিও মারাত্মক মন্দার মুখে পড়তে পারে।

সব মিলিয়ে ২০২৭ সালের মধ্যে পণ্যের আকাশছোঁয়া দাম এবং জোরপূর্বক সেনাবাহিনীতে নেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত