ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
অফিসে গুরুত্বপূর্ণ সহকর্মী হতে যে বিষয়গুলো মনে রাখবেন
ডুয়া ডেস্ক: স্কুল-কলেজের বন্ধুত্ব আর অফিসের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এক নয়। স্কুলজীবনে সম্পর্কের মধ্যে থাকে আড্ডা, খুনসুটি ও অভিমান। কিন্তু কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পেশাদারত্বও গুরুত্বপূর্ণ। একই টিমে কাজ করা, একই প্রকল্পের দায়িত্ব নেওয়া কিংবা কখনো পদোন্নতি ও ইনক্রিমেন্টের প্রতিযোগিতায় সহকর্মীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা-সবকিছুর মধ্যেই আচরণের ভূমিকা রয়েছে।
তাই কর্মক্ষেত্রে শুধু ভালো কাজ করলেই হয় না, আপনার আচরণও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিজেকে একজন গুরুত্বপূর্ণ সহকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে আধ্যাত্মিক প্রভাবক গৌড়াঙ্গ দাসের কয়েকটি পরামর্শ মেনে চলা যেতে পারে।
অফিসে কোনো সমস্যা দেখলে তাৎক্ষণিকভাবে বসকে জানান। তবে শুধু ‘এটা হচ্ছে না’ বা ‘এই কাজটা আমার পক্ষে সম্ভব নয়’ বলে দায়িত্ব শেষ করবেন না। বরং সমস্যার কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে ভাবুন। দুটি সম্ভাব্য সমাধান মাথায় থাকলেও তা বসকে জানানো যেতে পারে।
যেমন, কোনো কাজ বারবার দেরি হলে বলা যেতে পারে, ‘কাজটা এভাবে করলে হয়তো সময়ের মধ্যে শেষ করা যাবে।’ এতে বোঝা যায়, আপনি শুধু সমস্যা চিহ্নিত করছেন না, এর সমাধান নিয়েও ভাবছেন।
কাজ আটকে গেলে অন্যকে দায়ী করা সহজ। কিন্তু তার আগে নিজের দিকটি খতিয়ে দেখা উচিত। কী করা সম্ভব, তা নিজে চেষ্টা করতে হবে। প্রয়োজন হলে সহকর্মী বা ম্যানেজারের সহায়তা নিতে হবে। এ ধরনের মানসিকতাকেই বলা যায় ‘অনারশিপ’। অর্থাৎ শুধু কাজটি শেষ করাই নয়, কাজের ফলাফল নিয়েও আপনি ভাবছেন-এটি আপনার কাজের মাধ্যমে প্রকাশ পাওয়া উচিত।
সমালোচনার পাশাপাশি কাজের মানও ভালো হওয়া প্রয়োজন। সমালোচনা করলেই তা খারাপ-এমন নয়। কোনো কাজের ভুল বা ঝুঁকি থাকলে তা আগেভাগে চিহ্নিত করা জরুরি। এতে বড় ধরনের ভুল এড়ানো সম্ভব হয়।
তবে সমস্যা তৈরি হয় তখনই, যখন সমালোচনা করেই অনেকে নিজের দায়িত্ব শেষ মনে করেন। তাই কোনো আইডিয়া বা কাজের বিষয়ে মত দেওয়ার সময় সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরার পাশাপাশি সেটি কীভাবে আরও ভালোভাবে করা যায়, সেই পরামর্শও দেওয়া উচিত।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক