ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় নিয়মিত সফরের সুযোগ চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হারের পর তিনি বলেন, একই ধরনের কন্ডিশনে নিয়মিত খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা ও পারফরম্যান্স—দুটিই উন্নত হবে।
২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় সফরের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। ম্যাকাই টেস্ট শেষে শান্ত বলেন, ‘আমাদের নিয়মিত হতে হবে। একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই, এটা আমাদের সাহায্য করবে। আমরা সেটাই চাই। এখানে আসার জন্য ২৩ বছর অপেক্ষা করার দরকার নেই।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটিংকে কঠিন উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘একটু বাড়তি বাউন্স ও বাতাসে সুইং ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। সব ব্যাটারের জন্যই এটা বেশ কঠিন ছিল।’
তবে এমন কঠিন পরিস্থিতির অভিজ্ঞতাকেই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন শান্ত। তাঁর ভাষায়, ‘দল হিসেবে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে আমাদের। আমি মনে করি, এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’
২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ২৩ বছর অপেক্ষার পর এবার অস্ট্রেলিয়ায় ফিরে ডারউইনে চমক দেখালেও ম্যাকাইয়ে বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক