ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক: নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২২ আগস্ট) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানায় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এ কারণে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুরের আংশিক, আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। একই সঙ্গে বাস্তব কাজের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ের তুলনায় বিদ্যুৎ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল