ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল পেজে প্রকাশিত এক যৌথ অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জারদারি এ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উত্তরোত্তর অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণে আরও এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, অভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট, ধর্মীয় বিশ্বাস ও গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে ইতিবাচক কূটনৈতিক গতি তৈরি হয়েছে, তাকে স্বাগত জানিয়ে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। এই ধারাবাহিকতায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তাঁর সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
আসিফ আলী জারদারি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের মৈত্রী এবং পারস্পরিক উন্নয়ন অংশীদারত্বকে আরও গভীর করবে। বার্তার শেষাংশে তিনি মির্জা ফখরুলের নতুন দায়িত্বের সর্বাঙ্গীন সাফল্য এবং বাংলাদেশের জনগণের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার