ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি সম্পন্ন: সিইসি
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্বাচনসংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। তাঁর বিশ্বাস, সুন্দর একটি নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে বিশ্ববাসীও গুরুত্বের সঙ্গে দেখছে। ফলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তাঁর জন্যও এটি ভাগ্যের বিষয়।
এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশবাসী, পুরো জাতি ও বিশ্ববাসী জানে, এবার একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ১৯৯১ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আর এমন নির্বাচন হয়নি। ফলে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অভিজ্ঞতা সীমিত। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ ধরনের কার্যক্রমে অভ্যস্ত নন। তারপরও প্রয়োজনীয় সব ধরনের অনুশীলন করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়ায় কোনো ঘাটতি না থাকে।
সিইসি বলেন, ১৯৯১ সালের আইনে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা রয়েছে। আইন ও বিধিমালা পর্যালোচনা করে দেখা গেছে, কার্যক্রমটি কয়েকটি স্তরে ভাগ করা যায়। জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকলে এক ধরনের ব্যবস্থা এবং অধিবেশন না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে। বর্তমানে সংসদের অধিবেশন চলছে না। তবে অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই; শুধু নির্বাচনের জন্য একটি বৈঠক আহ্বান করলেই হবে। আইন অনুযায়ী এ দায়িত্ব নির্বাচনি কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তিনি একটি বৈঠক আহ্বান করবেন এবং সংসদ সদস্যরা সেখানে ভোট দেবেন।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধীদলীয় নেতাও এই নির্বাচনের ভোটার।
সিইসি জানান, শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। এরপর বিকেল ৫টায় ভোট গণনা শুরু হলে সেটিও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চলে যেতে বাধ্য নন; তাঁরা চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন। তাঁর মতে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল বা নষ্ট হয়েছে-সব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করার পর গেজেট প্রকাশ করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল