ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালে রেফারির গোপন ভিডিও ফাঁস, বেরিয়ে এল রহস্যময় তথ্য
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার ২৮ দিন পরও স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি নিয়ে আলোচনা থামেনি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের নতুন কিছু দৃশ্য প্রকাশ করেছে ফিফা। রেফারির দৃষ্টিকোণ থেকে ধারণ করা এসব ‘রেফক্যাম’ ফুটেজ প্রকাশের পর আবারও আলোচনায় এসেছেন স্লোভেনীয় রেফারি স্লাভকো ভিনচিচ।
প্রকাশিত ফুটেজের একটি অংশে দেখা যায়, লিওনেল মেসি রেফারির সামনে আসছেন। এ সময় লিয়ানোদ্রো পারেদেসকে সামলাতে মেসির হস্তক্ষেপ চান ভিনচিচ। ফুটেজের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী, ভিনচিচকে বলতে শোনা যায়, ‘মেসি, পারেদেসকে সামলাও। পারেদেসকে সামলাও। ওর হলুদ কার্ড আছে, আমি ওকে লাল কার্ড দেখাতে চাই না।’
কয়েক সেকেন্ডের এই দৃশ্য প্রকাশের পর বিশেষ করে স্পেনের সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এমন ব্যাখ্যা দেন যে পারেদেসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া এড়াতে রেফারি চেষ্টা করছিলেন।
তবে প্রকাশিত দৃশ্যে এমন কোনো প্রমাণ নেই যে ভিনচিচ ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন। রেকর্ডিংয়ে শুধু দেখা যায়, আগে হলুদ কার্ড পাওয়া পারেদেসকে নিয়ন্ত্রণে রাখতে মেসির সহযোগিতা চাইছেন রেফারি।
ভিনচিচের সেই অনুরোধ অবশ্য শেষ পর্যন্ত পরিস্থিতি বদলাতে পারেনি। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেররান তরেসের গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জেতে।
ম্যাচের শেষ বাঁশির পরও উত্তেজনা অব্যাহত ছিল। পারেদেস স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ম্যাচ শেষে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। দুই দলের সদস্যদের মধ্যে আরও কয়েকটি ঘটনাও ঘটে। ফাইনাল-পরবর্তী এসব ঘটনার জেরে ফিফা শৃঙ্খলাবিষয়ক তদন্ত শুরু করে।
নতুন প্রকাশিত রেফক্যাম ফুটেজে ভিনচিচের সঙ্গে মেসির কথোপকথনটি নিশ্চিত হলেও, এর মাধ্যমে রেফারির পক্ষপাতমূলক আচরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিশ্বকাপের অন্যতম আলোচিত এই ফাইনালের রেফারিং নিয়ে বিতর্কে ফুটেজটি নতুন মাত্রা যোগ করেছে।
ফাইনালে জয়ের মাধ্যমে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা অর্জন করে। আর আগে প্রকাশ্যে না আসা এই দৃশ্য ম্যাচটির রেফারিং নিয়ে আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত