ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশর কোচ
স্পোর্টস ডেস্ক: মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানের ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক বিরোধের অবসান ঘটেছে বড় এক সিদ্ধান্তে। উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় তাঁর দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন তিনি।
হোসাম হাসানের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসাম হাসানের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটল। এই সংসারে তাঁদের তিন সন্তান-আয়া, রুয়া ও ওমর।
সম্প্রতি মিশরের উত্তর উপকূলের একটি বড় হোটেলের ক্যাফেতে হোসাম হাসানের দুই স্ত্রী মুখোমুখি হন। শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় কথা-কাটাকাটি একপর্যায়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাফের অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন পুলিশকে খবর দেন।
সংঘর্ষে দুই পক্ষই বিভিন্ন ধরনের আঘাত ও শরীরে কালশিটে দাগে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও হোসাম হাসান শেষ পর্যন্ত তা সামাল দিতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তীব্র উত্তেজনার মধ্যে তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মিশরের ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। দুই পক্ষের বিরোধ দ্রুত এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি স্বাভাবিক করতে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন হোসাম।
হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসামের সম্পর্কের ইতিহাস দীর্ঘ। তাঁদের দাম্পত্য জীবনে ২০২২ সালে একবার প্রায় ১০ দিনের জন্য বিচ্ছেদ হয়েছিল। পরে তাঁরা আবার একসঙ্গে সংসার শুরু করেন। তবে সাম্প্রতিক বিরোধের পর এবার সেই সম্পর্ক স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলো।
অন্যদিকে, ২০১৫ সালে হোসাম হাসান দিনা মোস্তাফাকে বিয়ে করেন। তিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। উত্তর উপকূলের মারিনায় তাঁদের পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মিশরের জাতীয় দলের কোচ হিসেবে হোসাম হাসানের ব্যক্তিগত জীবন নিয়ে এমন ঘটনায় দেশটির ক্রীড়া মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রথম স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়ার মধ্য দিয়ে সাম্প্রতিক বিরোধের অধ্যায়ের সমাপ্তি টানতে চেয়েছেন হোসাম হাসান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর