ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: ‘ব্যক্তিগত অসুবিধার’ কারণ উল্লেখ করে মো. নুরুল করিম নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দিয়েছেন। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ রোববার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন নুরুল করিম।
গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। ডিএজি-এএজি পদে সব মিলিয়ে ২৬৬ জন নিয়োগ পান। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি-এএজি পদে এটিই প্রথম নিয়োগ।
ওই নিয়োগের ১৮ দিনের মাথায় নুরুল করিম আজ পদত্যাগপত্র দিলেন। এর আগে নিয়োগের চার দিনের মাথায় ‘ব্যক্তিগত’ কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে ৩ আগস্ট মো. মাহফুজুর রহমান নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দেন। তাঁর নিয়োগ আদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ ৬ আগস্ট প্রজ্ঞাপন প্রকাশ করে।
অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে গত ৩০ জুলাই ডিএজি-এএজি পদে ওই নিয়োগ দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ