ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
সরকার ফারাবী: মোবাইল ফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। বিনোদন থেকে ব্যাংকিং প্রায় সব কাজই হচ্ছে হাতের মুঠোয়। আর এসব সুবিধা পেতে ফোনে নিয়মিত বিভিন্ন অ্যাপ ইনস্টল করছেন ব্যবহারকারীরা। কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে থাকতে পারে বড় বিপদ।
সাইবার অপরাধীরা লোভনীয় নানা ফিচারের অ্যাপ তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এমনকি গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরেও ক্ষতিকর অ্যাপ পাওয়া যেতে পারে। আকর্ষণীয় ফিচারের আশায় এসব অ্যাপ ইনস্টল করলেই চুরি হয়ে যেতে পারে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হ্যাকাররা বিভিন্ন অ্যাপের মধ্যে ট্রোজান, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার ও ম্যালওয়্যার যুক্ত করে দিচ্ছে। এসব ক্ষতিকর প্রোগ্রাম ব্যবহারকারীর ফোনের তথ্য চুরি করতে সক্ষম।
তথ্য চুরির ঝুঁকিতে থাকা অ্যাপের তালিকায় রয়েছে- অ্যামেজিং ওয়ালপেপার, হোপ ক্যামেরা-পিকচার রেকর্ড, সেম লঞ্চার ও লাইভ ওয়ালপেপার, কুল ইমোজি এডিটর ও স্টিকার, সিম্পল নোট স্ক্যানার, ইউনিভার্সাল পিডিএফ স্ক্যানার, ব্লাড প্রেসার চেকার, ভ্লগ স্টার ভিডিও এডিটর, ওয়াও বিউটি ক্যামেরা এবং ইনস্ট্যান্ট হার্ট রেট এনিটাইম।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ড্রয়েড ফোন দীর্ঘদিন ধরেই সাইবার অপরাধীদের অন্যতম প্রধান লক্ষ্য। তাই কোনো অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই সেটির রেটিং ও ব্যবহারকারীদের মন্তব্য যাচাই করা উচিত।
একই ধরনের একাধিক অ্যাপ থাকলে বেশি সংখ্যক মানুষ ডাউনলোড করেছে এমন অ্যাপ বেছে নেওয়া তুলনামূলক নিরাপদ। তবে শুধু বেশি ডাউনলোড দেখেই নয়, রেটিং ও ব্যবহারকারীদের মন্তব্যও ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: সাটলক এক্সপ্রেস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি