ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পেটে ৬২ প্যাকেট ইয়াবা নিয়ে নারী আটক
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পেটের ভেতরে ইয়াবা বহনের প্রস্তুতিকালে শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের নুর কামালের শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাকিলা খাতুন গাজীপুরের বাসিন্দা মো. সাইদুর ইসলামের মেয়ে।
৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই শেডে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় ব্লক মাঝি ও হেড মাঝির উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাকিলা আরও কয়েকটি প্যাকেট ইয়াবা গিলে ফেলার কথা স্বীকার করেন। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে পলিথিনে মোড়ানো আরও কয়েকটি প্যাকেটের অস্তিত্ব শনাক্ত হয়।
হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৩ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশের তথ্যমতে, শাকিলার কাছ থেকে উদ্ধার হওয়া ২০টি প্যাকেটে ১ হাজার এবং পেটের ভেতর থেকে উদ্ধার হওয়া ৬২টি প্যাকেটে ৩ হাজার ১০০ পিসসহ মোট ৮২টি প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারী ও জব্দ করা ইয়াবার ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী