ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
যে কারণে নিষিদ্ধ হতে পারেন নেইমার
স্পোর্টস ডেস্ক:বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। কোপা দো ব্রাজিলে রেমোর বিপক্ষে সান্তোসের জয়ের রাতে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে এবার শাস্তির মুখে পড়তে পারেন তিনি।
ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনার ভিডিও পর্যালোচনা করছে দেশটির ক্রীড়া আদালত। প্রসিকিউটররা নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছেন। একই ঘটনায় কয়েকজন খেলোয়াড় এবং রেমো ক্লাবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির ২৫৮ নম্বর ধারায় নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তিনি ১ থেকে ৬ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর আগেই ওয়ার্মআপের সময় স্বাগতিক দর্শকরা নেইমারকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। ১-০ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করা নেইমার মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে প্রতিক্রিয়া জানান।
তবে মূল উত্তেজনার সৃষ্টি হয় ড্রেসিংরুমের টানেলে। সেখানে প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশে নেইমার ‘বাদ পড়ে গেলে, বাদ পড়ে গেলে’ বলে উসকানিমূলক উল্লাস করেন। পরে সান্তোসের স্টাফরা দ্রুত তাকে ড্রেসিংরুমে নিয়ে যান।
এদিকে, দর্শকদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে রেমো ক্লাবও শাস্তির মুখে পড়তে পারে। আর্থিক জরিমানার পাশাপাশি দর্শকশূন্য মাঠে খেলা কিংবা হোম অ্যাডভান্টেজ হারানোর মতো শাস্তিও হতে পারে ক্লাবটির।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী