ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)
ডুয়া ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন। তিনি রজব মাসে রমজানের বরকতের জন্য বিশেষ দোয়া করতেন এবং শাবান মাসেও সেই দোয়া পাঠ করতেন। শাবান মাসে তিনি রমজানের প্রস্তুতির জন্য আরও বেশি নফল রোজা রাখতেন, যা অন্য কোনো মাসের তুলনায় অনেক বেশি ছিল। তবে যারা শাবান মাসের শুরু থেকে নফল রোজা রাখেননি তাদেরকে রাসূল সা. শেষের দিকে নফল রোজা রাখার থেকে নিষেধ করেছেন।
শাবান মাসের শেষে রমজান মাসের চাঁদ দেখার পর রাসূল সা. একটি বিশেষ দোয়া পড়তেন। এটি ছিল:
اَللّهُّمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ رَبِّيْ وِرَبُّكَ الله
উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল য়ুমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ: হে আল্লাহ! এই চাঁদ আমাদের কাছে ঈমান, নিরাপত্তা, শান্তি ও ইসলামের সাথে আসুক। আমার ও তোমার প্রভু আল্লাহ।
এছাড়াও শাবান মাসে রাসূল সা. রমজান মাসের ফজিলত এবং রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করতেন। তিনি রমজানের রোজার জন্য আল্লাহর পুরস্কারের কথা বলতেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন:
“তোমাদের কাছে বরকতময় রমজান মাস এসেছে। আল্লাহ তা'আলা এর রোজা তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, শয়তানকে আবদ্ধ করা হয় এবং এতে এমন একটি রাত রয়েছে যা হাজার রাতের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষে বঞ্চিত।” (সুনানে নাসায়ি)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে