ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল : শামসুজ্জামান দুদু
ডুয়া নিউজ : গত ছয় মাসে ড. ইউনূস সরকার কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “ছয় মাসে ড. ইউনূসের সরকার নবডঙ্গা, কিছুই করতে পারেনি। চালের দাম কমাতে পারেনি, যুবকদের চাকরি দিতে পারেনি। তাহলে ড. ইউনূস কে রেখে কী লাভ?”
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃখলা পরিস্থিতি উন্নতিসহ চার দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল, সারা বিশ্ব জানে। আল্লাহ অনুমোদন করেছে। নির্বাচন হলে বিএনপি এ বছর ক্ষমতায় আসবে, আগামীবারেও আসবে।”
বিএনপির ভাইস চেয়াম্যান বলেন, “আমরা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছি। একটা ভালো নির্বাচনের জন্য ১৭ বছর অপেক্ষা করছি। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলছেন, নির্বাচনের জন্য এত তাড়া কেন।”
সমন্বয়কদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরাও ৯০ এর গণঅভ্যুত্থান করেছি। আমরা এমপি মন্ত্রী হয়েও যে গাড়িতে উঠতে পারিনি, দ’দিন হলো রাজনীতিতে এসে তারা সেই গাড়িতে চলছে, রূপায়ন টাওয়ারে প্লট নিয়েছে। এই টাকা কোথা থেকে আসে?’
সমাবেশে বক্তারা দ্রত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক