ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘বিএনপির খেলা এখনও দেখেন নাই’-সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু
ডুয়া নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, চলতি বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, ‘বিএনপির খেলা এখনও দেখেন নাই আপনারা। শুধু কয়েকটা জনসভা শুরু হয়েছে।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘আমি ড. ইউনুসকে বলবো ভাই, আপনি ভালো লোক। একটা মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুণী মানুষ। দেশ-বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়েন না। বিএনপিকে রাস্তায় নামিয়েন না। যদি একবার রাস্তায় নামে……… ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই বিদায় দিতে চাই।’
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, কয়েকটা ছেলে নামলো আর এমনি এমনি বাংলাদেশ মুক্ত হয়ে গেল?
শামসুজ্জামান দুদু বলেন, ‘শেখ হাসিনা দেশে আসবে, তাকে বরণ করব, বিচার হবে, ফাসির কাষ্ঠে ঝুলতে হবে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। দেশের একটি ব্যাংকেও টাকা নেই। তার বাড়ির কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক। বড় চোর শেখ হাসিনার পরিবার! তাদের বিচার করা হবেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি