ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান খলিল আল-হাইয়া
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
গত বছর তেহরানে হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সংগঠনটির সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকেই হামাসের অভ্যন্তরে খলিল আল-হাইয়ার গুরুত্ব ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ধারাবাহিকভাবে শীর্ষ নেতৃত্বে সৃষ্টি হওয়া শূন্যতা পূরণ এবং চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সংগঠনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত হলো।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি এমন এক সময়ে সংগঠনের নেতৃত্ব গ্রহণ করলেন, যখন গাজা উপত্যকাজুড়ে তীব্র সংঘাত ও মানবিক সংকট অব্যাহত রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত