ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? জানালেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক: স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে পারে কি না-এমন প্রশ্নের মুখে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারবেন একমাত্র মেসিই।
বাংলাদেশ সময় রোববার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়, ফাইনালের পরও মেসি জাতীয় দলের হয়ে খেলে যাবেন কি না।
প্রশ্নের জবাবে হাস্যোজ্জ্বল স্কালোনি বলেন, ‘আমি কী করে জানব? ওকেই জিজ্ঞেস করুন। সত্যি বলতে আমার কোনো ধারণা নেই। মেসি আমাদের সবসময়ই চমকে দেয়। তাই ভবিষ্যতে কী করবে, সেটা একমাত্র ও-ই বলতে পারবে।’
৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি করেছেন আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট। গোল্ডেন বুটের লড়াইয়েও রয়েছেন সবার ওপরে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দলের দুই গোলেই অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
স্পেনকে হারাতে পারলে মেসির সামনে অপেক্ষা করছে একাধিক ঐতিহাসিক রেকর্ড। জয় পেলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন তিনি। ২০২২ সালের পর ২০২৬ সালেও শিরোপা জিতলে ফুটবল ইতিহাসে যোগ হবে নতুন এক অধ্যায়।
ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও ফাইনালটি হতে পারে বিশেষ তাৎপর্যপূর্ণ। ম্যাচে একটি গোল করতে পারলেই বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার হওয়ার রেকর্ড গড়বেন মেসি। বর্তমানে এই রেকর্ড সুইডেনের নিলস লিডহোমের, যিনি ১৯৫৮ সালের ফাইনালে ৩৫ বছর ২৬৪ দিন বয়সে গোল করেছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর