ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালের আগে জোকোভিচের প্রশ্নে যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক: আগামীকাল ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনালে মুখোমুখি হবে সাবেক দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা গত আসরের মতো এবারও শিরোপা জয়ে আত্মবিশ্বাসী।
বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখেন সার্বিয়ার টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ।
২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ মেসিকে প্রশ্ন করেন, ‘তুমি কী করে চাপ উপেক্ষা করে নিজের খেলার দক্ষতা বজায় রাখতে শিখলে?’
এর জবাবে হাসিমুখে মেসি বলেন, ‘আমি চাপ নিয়ে কখনও খুব বেশি ভাবি না। আমি এটা সব সময় খুব স্বাভাবিক বিষয় হিসেবেই দেখেছি। খেলতে যাওয়া, উপভোগ করা এবং প্রতিযোগিতার মধ্যে থাকা। আমরা প্রতিযোগিতা ভালোবাসি। সব সময় জিততে চাই। দেখ, ফুটবল একটা খেলা। আমাদের প্রতিপক্ষও জেতার জন্য মাঠে নামে। সব সময় জেতা সম্ভব হয় না।’
আর্জেন্টাইন মহাতারকা আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি শিখেছি, জয়ের থেকে হারের সংখ্যাই বেশি হয়। এই উপলব্ধি আমাকে এক জন ব্যক্তি এবং খেলোয়াড় হিসেবে পরিণত হতে সাহায্য করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত