ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
তীব্র গরমে কেমন পোশাক পরলে মিলবে স্বস্তি, জানালেন বিশেষজ্ঞরা
ডুয়া ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে স্বস্তিতে থাকতে শুধু হালকা বা সাদা রঙের পোশাক নয়, বরং ঢিলেঢালা এবং বাতাস চলাচল করতে পারে এমন কাপড়ের পোশাক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সঠিক ধরনের পোশাক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে, তাপজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহারও কমাতে সহায়ক হতে পারে।
গবেষকদের তথ্য অনুযায়ী, উপযুক্ত পোশাক ব্যবহার করলে এসির তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়েও আরামদায়ক থাকা সম্ভব। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ওপরও ইতিবাচক প্রভাব পড়ে।
অনেকের ধারণা, গরমে সাদা পোশাকই সবচেয়ে কার্যকর। তবে বিশেষজ্ঞদের মতে, পোশাকের রঙের চেয়ে এর ঢিলেঢালা হওয়াই বেশি গুরুত্বপূর্ণ। আঁটসাঁট পোশাকের ক্ষেত্রে সাদা রঙ তুলনামূলক কার্যকর হলেও ঢিলেঢালা কালো পোশাকও শরীর ঠান্ডা রাখতে সহায়তা করতে পারে।
মরুভূমিতে বসবাসকারী বেদুইনদের পোশাক নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ঢিলেঢালা কালো পোশাক শরীরের তাপ বাইরে বের হতে সহায়তা করে।
বিশেষজ্ঞরা জানান, গরমের সময় নরম সুতি (কটন), লিনেন, মেরিনো উল এবং হালকা, বাতাস চলাচলযোগ্য কাপড়ের পোশাক সবচেয়ে উপযোগী। অন্যদিকে খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের সময় নাইলন ও পলিয়েস্টারের মতো দ্রুত শুকিয়ে যায় এমন কাপড়ও কার্যকর হতে পারে।
যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শারীরবিজ্ঞান বিশেষজ্ঞ অধ্যাপক জর্জ হ্যাভেনিথ বলেন, সামাজিকভাবে গ্রহণযোগ্য হলে কম পোশাক পরলে ঘাম দ্রুত শুকিয়ে যায়, ফলে শরীর সহজে ঠান্ডা থাকে। তবে বাইরে বের হওয়ার সময় অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখার পরামর্শও দেন তিনি।
বিশেষজ্ঞদের ভাষ্য, প্রচণ্ড গরমে গলা বা মাথায় হালকা ভেজা তোয়ালে কিংবা কাপড় রাখলে শরীর দ্রুত ঠান্ডা হয়। কারণ, পানি বাষ্পীভূত হওয়ার সময় ত্বক থেকে তাপ শোষণ করে শরীরের তাপমাত্রা কমাতে সহায়তা করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, তাপপ্রবাহের সময় ঢিলেঢালা, হালকা ও বাতাস চলাচলযোগ্য পোশাক পরার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে এবং সরাসরি রোদে দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক