ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি জয়ের সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে নানা বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, ফিফা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে, বিশ্বকাপ ‘সাজানো’, কিংবা লিওনেল মেসিকে শিরোপা জেতাতেই সবকিছু করা হচ্ছে। এসব অভিযোগের কঠোর জবাব দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
আলজেরিয়ার বিপক্ষে মেসির একটি স্টাডস-আপ ট্যাকল এবং মিসর ও সুইজারল্যান্ডের ম্যাচে ভিএআরের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে অনেক সমর্থক অভিযোগ তুলেছেন, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।
তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ মেসি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর তিনি সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন।
মেসি বলেন, ‘যাদের কষ্ট লাগে, লাগুক। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল-মানুষ যা-ই বলুক না কেন। আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটিতে জায়গা করে নিয়েছি। এতে প্রমাণ হয়, আমাদের সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলই পারে, আর আমরা সেটা করে দেখিয়েছি।’
আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে একসময় বিদায়ের শঙ্কায় পড়ে যায় লিওনেল স্কালোনির দল। ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মেসি। তার দুটি নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে নানা ধরনের বাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন বড় ম্যাচে অনেক কিছুই নির্ধারিত হয়, ইতিহাসও তৈরি হয়।’
জয়ের পর আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার ঐতিহাসিক পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই জয় উপভোগ করছেন। আজকের দিনটি তাঁর জন্য খুবই বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় তার জন্যও একটি উপহার।’
বিশ্বকাপজুড়ে রেফারিং নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও মেসির বক্তব্য স্পষ্ট-আর্জেন্টিনার সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং ধারাবাহিক পারফরম্যান্সই তাদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছে। আগামী রোববার রাতে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত