ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন, ঘোষণা পরীমণির
বিনোদন ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াই ঘিরে যখন ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, তার প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবারও বিয়ে করবেন।
ম্যাচ চলাকালীন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লেখেন, 'আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।' স্ট্যাটাসের শেষে তিনি কয়েকটি ইমোজিও যুক্ত করেন।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মিনিট বিশেকের মধ্যেই এতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। তবে পোস্টটির মন্তব্যের সুবিধা বন্ধ রাখা হয়।
ব্যক্তিগত জীবন নিয়ে পরীমণি এর আগেও একাধিকবার আলোচনায় এসেছেন। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশিত হয়। এরপর তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলে বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়।
পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়।
বর্তমানে ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই সময় কাটছে পরীমণির। সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের লালন-পালনের পাশাপাশি তিনি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন। এমন বাস্তবতার মধ্যেই ফুটবলকে ঘিরে দেওয়া তার নতুন এই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে