ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
খামেনির জানাজায় কে এই মুখোশধারী ব্যক্তি?
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় সামনের সারিতে বসা এক মুখোশধারী ব্যক্তিকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছিল, ইরানি গণমাধ্যমের এক প্রতিবেদনে তার পরিচয় প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি খামেনির জ্যেষ্ঠ নাতি মোহাম্মদ জাওয়াদ খামেনি।
জানাজার সময় কালো মুখোশ ও বেসবল ক্যাপ পরিহিত ওই ব্যক্তিকে দেখে অনেকে তাকে খামেনির পুত্র মোজতবা খামেনি বলে ধারণা করেছিলেন, যাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হয়। তবে ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর তথ্য অনুযায়ী, তিনি ছিলেন মোস্তফা খামেনির ছেলে মোহাম্মদ জাওয়াদ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার মুখ গুরুতরভাবে দগ্ধ হওয়ায় তিনি মুখোশ ব্যবহার করেন।
এদিকে, হামলার পর থেকে মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়েও নানা আলোচনা চলছে। নিউইয়র্ক পোস্ট মার্কিন গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে জানায়, হামলায় তিনি গুরুতর আহত হন। সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ানও পূর্বে বলেছিলেন, মোজতবার হাত-পায়ে আঘাত লেগেছিল এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি হাতে লেখা বার্তার মাধ্যমে সামরিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন।
সাত দিনের শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মশহর মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, শোকানুষ্ঠানগুলোতে কয়েক কোটি মানুষ অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা