ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রাথমিকে বৃত্তির রেজাল্ট দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার দুপুর ১২টায় প্রকাশ করা হবে। ফল ঘোষণাকে কেন্দ্র করে একই সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা শনিবার এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এসএমএসে ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে ‘DPE’ লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস পোর্টালে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করলে মার্কশিটসহ বিস্তারিত ফল দেখা যাবে।
নির্ধারিত সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?