ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনা–সুইজারল্যান্ড লড়াইয়ে যাদেরকে এগিয়ে রাখছে পরিসংখ্যান
স্পোর্টস ডেস্ক: চলমান ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা নরওয়ের। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
শেষ চারের টিকিটের এই লড়াইয়ে ইতিহাস ও পরিসংখ্যান—উভয় দিক থেকেই এগিয়ে রয়েছে লিওনেল মেসির দল। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডে স্পষ্ট আধিপত্য আর্জেন্টিনার। সুইজারল্যান্ডের বিপক্ষে আগের সাত দেখায় একবারও হারেনি লে আলবিসেলেস্তেরা। এই সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসেও এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফুটবল পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ১ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৭ শতাংশ, আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪ দশমিক ২ শতাংশ।
অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হয়েছে অপটার বিশ্লেষণে। সেই হিসাবেও সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, শেষ চারে ওঠার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯ দশমিক ৪ শতাংশ, যেখানে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০ দশমিক ৬ শতাংশ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত