ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ ঘিরে ফিফার নতুন বাণিজ্যিক উদ্যোগ
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের এবারের আসরে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে। তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। এর মধ্যে ফাইনালসহ ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৯৭০ ডলার। আর খাবার-পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম রাখা হয়েছে সাড়ে ৩২ হাজার থেকে সাড়ে ৩৪ হাজার ডলারের মধ্যে।
ফাইনাল ম্যাচের টিকিট বিক্রির পাশাপাশি আয় বাড়াতে নতুন একটি উদ্যোগ নিয়েছে ফিফা। সংস্থাটি এবার বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের টুকরো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা চাইলে ফাইনাল ভেন্যুর মাঠের একটি অংশ সংগ্রহে রাখার সুযোগ পাবেন।
ফাইনালে ব্যবহৃত মাঠের প্রতিটি ঘাসের টুকরোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার টাকারও বেশি। তবে এই অর্থের বিনিময়ে ঠিক কতটুকু অংশ পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ফিফা।
শুধু জানানো হয়েছে, প্রতিটি টুকরোর মাপ হবে ১৭.৫/১৭.৫/১৭.৭। এটি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার পরিমাপ হলেও ১৭.৫-এর একক ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার-তা উল্লেখ করা হয়নি। বিষয়টি জানতে অনেক ফুটবলপ্রেমী ফিফার কাছে জানতে চাইলেও অভিযোগ রয়েছে, এ বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি।
ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের একটি খাঁটি টুকরোর মাধ্যমে ফুটবল ইতিহাসের একটি আসল অংশের মালিক হোন। যা একটি উচ্চমানের অ্যাক্রিলিকে স্থায়ীভাবে সংরক্ষিত। সঙ্গে একটি স্মারক রয়েছে। প্রতিটি টুকরোয় থাকবে ফাইনালের মাঠের একটি আসল খণ্ড। যা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আয়োজনকে স্মরণীয় করে রাখার একটি অনন্য সংগ্রহযোগ্য বস্তু।’
স্মারকটি কীভাবে প্রস্তুত করা হবে, সে সম্পর্কেও ফিফার ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর আগ্রহীদের কাছে মাঠের ঘাসের টুকরো সরবরাহ শুরু হবে। তবে এই স্মারক কেনার সুযোগ মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাসিন্দাদের জন্য সীমিত রাখা হয়েছে। বিশ্বের অন্য কোনো অঞ্চলে ফিফা এটি সরবরাহ করবে না। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে