ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বন্যা পরিস্থিতির শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন এবং দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা জানতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার অংশ হিসেবে মাঠপর্যায়ের পরিস্থিতি পরিদর্শনে তিনি চট্টগ্রামে এসেছেন।
তিনি বলেন, সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এম ইকবাল হোসেইন আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বন্যাদুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও অন্যান্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)