ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পাহাড়ি ঢলে দুই শিশুর মৃ;ত্যু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক ঘটনায় বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রাম এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
গত পাঁচ দিনের টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালী উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ ইলশা গ্রামের বাসিন্দা কামাল উদ্দিনের আট বছর বয়সী ছেলে আশিক বাড়ির বাইরে গেলে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তিনি মৃত ছিলেন।
এদিকে, একই দিন বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকায় পানিতে ডুবে ১১ বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। তবে ওই শিশুর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি থানা পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আজ সকালে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাইনি। উপজেলার বেশির ভাগ এলাকা এখনও পানির নিচে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)