ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মহাশ্মশান যাত্রায় আট বিভাগে একক কনসার্ট করবে সোনার বাংলা সার্কাস
বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুতে ‘মহাশ্মশান’ শিরোনামের অ্যালবাম প্রকাশের সময়ই এর গানগুলো নিয়ে সিরিজ কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল ব্যান্ড সোনার বাংলা সার্কাস। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহাশ্মশান যাত্রা’ শিরোনামে দেশের আটটি বিভাগীয় শহরে একক কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি জানিয়েছে, আগামী আগস্টে ঢাকায় সিরিজ কনসার্টের প্রথম আয়োজন হবে। এরপর পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় শহরে কনসার্ট করবে তারা। এ ছাড়া কক্সবাজারেও একটি শোর আয়োজন করা হবে।
গত ৮ জানুয়ারি প্রকাশিত ‘মহাশ্মশান’ অ্যালবামে মোট ১৭টি গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ব্যর্থ মানুষ’, ‘আগুনের পঙ্খিরাজ’, ‘ডুবুরি’, ‘নরকে বৃষ্টি’ এবং ‘মহাশ্মশান’। অ্যালবামের নাম অনুসারেই কনসার্ট সিরিজের নাম রাখা হয়েছে ‘মহাশ্মশান যাত্রা’। কনসার্টে অ্যালবামের সব গানই পরিবেশন করবে ব্যান্ডটি।
এর আগে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শিরোনামে একক কনসার্ট সিরিজ আয়োজন করেছিল সোনার বাংলা সার্কাস। ২০২১ সালের ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হওয়া সেই কনসার্ট সিরিজের শেষ আয়োজন হয় ২০২৫ সালের ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউসে।
২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক ও সাদ চৌধুরী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর