ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়ায় বন্যার অবনতি
নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করেছে সাতকানিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। পাশাপাশি অনেক এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
বুধবার (৮ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পানি দ্রুত বাড়তে শুরু করলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে বন্যার পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে কেরানীহাট-বান্দরবান সড়কের বুড়ির দোকান ব্রিজ এলাকায়ও পানি বিপৎসীমার দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বাড়লে ওই সড়কেও যান চলাচল ব্যাহত হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রোদ উঠলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাধিক স্থানে পানি বৃদ্ধি পেয়েছে। অতীতে এসব এলাকায় এভাবে পানি জমে সড়ক প্লাবিত হওয়ার ঘটনা তারা দেখেননি।
অন্যদিকে, চন্দনাইশ উপজেলার দোহাজারী-লালুটিয়া সড়কের ওপর প্রায় তিন ফুট উচ্চতায় পানি প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ওই সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সম্ভাব্য বন্যা পরিস্থিতি বিবেচনায় সাতকানিয়ায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। পাশাপাশি বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য বিভিন্ন জরুরি সেবার যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার, প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং গুজবে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা চালু রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোথাও কেউ বিপদে পড়লে দ্রুত উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে যেকোনো তথ্য বা সহায়তার জন্য কন্ট্রোল রুম কিংবা প্রকাশিত জরুরি নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল