ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
বান্দরবানে পাহাড়ধসে শিশুসহ পাঁচজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টির কারণে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৫টা এবং রাত ৩টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় প্রথম পাহাড়ধসের ঘটনা ঘটে। পরে ভোর ৪টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান।
এ ঘটনায় নিহতরা হলেন-আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (২৮), তাঁর স্ত্রী রানু আক্তার (২২) এবং তাঁদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান।
এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় দ্বিতীয় দফা পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মো. জুয়েল (৩৪) এবং তাঁর স্ত্রী কুলছুমা আক্তারের (২৫) মৃত্যু হয়। তাঁদের বাড়ি চট্টগ্রামের হালিশহরের রামপুরায়। তারা আজিজনগরের মিশন পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আজিজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন মহরম বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ জানান, এক পরিবারের তিনজন এবং আরেক পরিবারের দুজন নিহত হয়েছেন। সুরতহাল সম্পন্ন করার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, পাহাড়ধসে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস