ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
অনার্স পর্যন্ত ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া, এ পর্যায় পর্যন্ত যেসব শিক্ষার্থী ভালো ফল করবে, তাদের স্কলারশিপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই। ডিগ্রি বা অনার্স পর্যন্ত। নারী শিক্ষা সবসময় বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল। নারীর শিক্ষা বিস্তারের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’
তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের এমপাওয়ারমেন্ট, অর্থাৎ অর্থনৈতিকভাবেও যাতে তারা শক্তিশালী হতে পারে এবং এমপাওয়ার হতে পারে, সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগে বিএনপি সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করেছিল। এবার সেই সুযোগ বাড়িয়ে অনার্স পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আজকে আমাদের সঙ্গে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে। তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে।’
এর আগে জাতীয় সংসদে দেশের অন্যতম বৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক নির্বাচিত ভিপি হেলেন জেরিন খান।
তিনি বলেন, ‘আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের সর্ববৃহৎ মহিলা কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি ছিলাম। ওই সময় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছিলাম। তখন ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)