ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
রেললাইনে পানি, আটকা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি নগরীর ষোলশহর এলাকায় আটকা পড়েছে। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় কক্সবাজারগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ভ্রমণরত যাত্রীরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর ভারি বৃষ্টির কারণে রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি প্রবেশ করে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন। এরপর থেকেই ট্রেনটি ওই এলাকায় আটকে রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ট্রেনটিকে পুনরায় চট্টগ্রামে ফিরিয়ে নিতে আরেকটি ইঞ্জিন এনে পেছন দিক থেকে টেনে নেওয়ার প্রস্তুতি চলছে।
জানালিহাট স্টেশনমাস্টার নেজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেসে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি