ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
সিলেট-কক্সবাজার রুটে চালু হচ্ছে বিমানের সরাসরি ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক: সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, এ রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সরকার গুরুত্বসহকারে আলোচনা করছে এবং খুব শিগগিরই এ সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার (৫ জুলাই) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আফরোজা খানম জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ চলমান রয়েছে। উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট সিলেটে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে।
সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভাড়া কমানোর বিষয়ে সরকার আন্তরিক। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে কিছুটা সময় লাগলেও, বিশেষ করে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ রুটের ভাড়া কমাতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হলে সিলেট থেকে সরাসরি ভারতের গোয়াহাটি রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভারতের অন্যান্য গন্তব্যেও সিলেট থেকে ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হতে পারে। এর মাধ্যমে দুই দেশের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান-প্রদান আরও সহজ ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক সিলেটি প্রবাসীর নিয়মিত যাতায়াত সহজ করতে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়।
রবিবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-২০৮ ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আগত প্রবাসী যাত্রীদের স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ আমন্ত্রিত অতিথিরা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিমানমন্ত্রী আশ্বস্ত করেন, সিলেট-ম্যানচেস্টার রুটে চালু হওয়া সরাসরি ফ্লাইট যাতে ভবিষ্যতে আর বন্ধ না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)