ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ফিফার নতুন সিদ্ধান্তে পিছিয়ে যেতে পারে ব্রাজিল-নরওয়ে ম্যাচ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচসূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে বিরূপ আবহাওয়ার আশঙ্কাকে কেন্দ্র করে একাধিক ম্যাচের সময় পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করছে ফিফা। এর প্রভাব পড়তে পারে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-নরওয়ে শেষ ষোলোর ম্যাচেও।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ফিফা। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রাজিল-নরওয়ে ম্যাচের শুরুর সময় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান সূচি অনুযায়ী, নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টায় মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও নরওয়ের। এখন পর্যন্ত ওই অঞ্চলে ঝড় বা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। তবে সম্ভাব্য সূচি পরিবর্তনের কারণ সরাসরি আবহাওয়া নয়, বরং ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়সূচি।
ঝড়ের আশঙ্কায় ইংল্যান্ড ও মেক্সিকোর শেষ ষোলোর ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে আনার বিষয়ে ফিফা আলোচনা করছে। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ব্রাজিল-নরওয়ে ম্যাচও ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিদ্যমান সূচি অনুযায়ী, মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় হওয়ার কথা ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের। তবে ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে এলে সেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রবিবার রাত ১২টায়।
সে ক্ষেত্রে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আরেকটি শেষ ষোলোর ম্যাচ আয়োজন করতে চায় না ফিফা। তাই ব্রাজিল-নরওয়ে ম্যাচটি অন্তত ৩০ মিনিট পিছিয়ে রাত ২টা ৩০ মিনিট অথবা রাত ৩টায় শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বলেছেন, সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আমরা এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না এলেও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে সংশ্লিষ্টরা। ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন সূচি প্রকাশ করলে সেটিই কার্যকর হবে। ফলে ব্রাজিল-নরওয়ে ম্যাচের নির্ধারিত সময়ে কোনো পরিবর্তন আসে কি না, তা জানতে সমর্থকদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত