ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
পার্থ হক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আফ্রিকার উদীয়মান দল কেপ ভার্দের (কাবো ভার্দে) বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেরা। শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্য নিয়েই খেলতে নামবে তারা।
ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ইনজুরি কাটিয়ে ফেরা ক্রিশ্চিয়ান রোমেরোর দলে থাকা এবং আক্রমণভাগে কারা সুযোগ পাচ্ছেন এসব নিয়েই চলছে আলোচনা।
রাউন্ড অব ৩২-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, ৪ জুলাই। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
ম্যাচের আগে ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা। মায়ামির গরম ও আর্দ্র আবহাওয়া বিবেচনায় রেখে অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর ডিফেন্সের অন্যতম ভরসা ক্রিশ্চিয়ান রোমেরোর প্রত্যাবর্তন। হাঁটুর চোট কাটিয়ে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন এবং কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি। সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনিও রোমেরোর শারীরিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে লেফট ব্যাক পজিশনে অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো ফিট থাকলেও তরুণ ফাকুন্দো মেদিনাকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন স্কালোনি। অন্যদিকে আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ নাকি জুলিয়ান আলভারেজ শুরু করবেন তা নিয়ে আলোচনা থাকলেও লাউতারোর শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৩-৩):
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাডা
বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও মোবাইল উভয় প্ল্যাটফর্মেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।
টিভি চ্যানেল: টি স্পোর্টস (T Sports), সময় টিভি
মোবাইল অ্যাপ: Cricfy TV অ্যাপ
এ ছাড়া ফেসবুকে "Argentina Live Match" অথবা "FIFA World Cup Live" লিখে সার্চ করলে বিভিন্ন পেজ থেকে ম্যাচটি দেখা যেতে পারে।
বিশ্বকাপের নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। তাই পূর্ণ শক্তির দল নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে চাইবে আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে রোমেরোর ফেরা যেমন রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে, তেমনি মেসি-লাউতারো জুটি আক্রমণে বড় ভরসা হয়ে উঠতে পারে।
এখন দেখার বিষয়, মায়ামির মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করতে পারে কি না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সরাসরি দেখতেএখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা