ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
পার্থ হক: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে নতুন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আফ্রিকার উদীয়মান দল কেপ ভার্দের (কাবো ভার্দে) বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেরা। শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্য নিয়েই খেলবে আর্জেন্টিনা।
ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে লিওনেল স্কালোনি কী একাদশ সাজান এবং ইনজুরি কাটিয়ে ফেরা ক্রিশ্চিয়ান রোমেরো শুরুর দলে থাকবেন কি না তা নিয়ে চলছে নানা আলোচনা।
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, ৪ জুলাই। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই।
ম্যাচের আগে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা। মায়ামির গরম ও আর্দ্র আবহাওয়া বিবেচনায় রেখেই অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর, হাঁটুর চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। কেপ ভার্দের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। সংবাদ সম্মেলনে কোচ স্কালোনিও রোমেরোর শারীরিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে বাঁ প্রান্তের রক্ষণে অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো ফিট থাকলেও তরুণ ফাকুন্দো মেদিনাকে সুযোগ দেওয়ার চিন্তা করছেন কোচ। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ নাকি জুলিয়ান আলভারেজ শুরু করবেন এ নিয়ে আলোচনা থাকলেও লাউতারোর একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামতে পারে।
সম্ভাব্য একাদশ (আর্জেন্টিনা):
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাডা।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও মোবাইল উভয় মাধ্যমেই ম্যাচটি উপভোগ করতে পারবেন। টেলিভিশনে ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস (T Sports) ও সময় টিভি। মোবাইলে Cricfy TV অ্যাপের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। এছাড়া ফেসবুকে "Argentina Live Match" অথবা "FIFA World Cup Live" লিখে সার্চ করলে বিভিন্ন পেজ থেকেও সরাসরি খেলা দেখার সুযোগ মিলতে পারে।
বিশ্বকাপের নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চাইবে আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ান রোমেরোর প্রত্যাবর্তন রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজের সমন্বয়ে আক্রমণভাগেও বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন দেখার বিষয়, মায়ামির মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে পারে কি না আর্জেন্টিনা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি