ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
৪০ হাজার টাকা বেতনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটে ‘মিডওয়াইফ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৪৩ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করতে হবে অফলাইনে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার টাকা বেতন পাবেন। এ পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেশের যেকোনো স্থানে কর্মস্থল হতে পারে।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পাঠাতে হবে পরিচালক, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট ও সভাপতি, মিডওয়াইফ নিয়োগ কমিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায়।
নির্ধারিত সময়ের পর প্রাপ্ত অথবা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য নিয়োগবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন