ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অবসর নিয়ে যা বললেন রোনালদো
২০২৬ ফিফা বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। তার বোন কাতিয়া আভেইরোর এক মন্তব্যের পর এই গুঞ্জন আরও ডালপালা মেলে। তিনি ইঙ্গিত দেন, চলমান বিশ্বকাপই হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ অধ্যায়।
তবে এমন জল্পনাকে আপাতত গুরুত্ব দিতে নারাজ পর্তুগিজ অধিনায়ক। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, এখন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয়।
তিনি বলেন, তার পুরো মনোযোগ বর্তমানে বিশ্বকাপ এবং দলের সাফল্যের দিকে। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা নেই। সময় হলে পরিবারের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
রোনালদোর ভাষ্য, এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য পর্যাপ্ত বিশ্রাম নিয়ে পরবর্তী ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করা। তাই অবসর নিয়ে চলমান আলোচনা তার চিন্তার বিষয় নয়।
এর আগে কাতিয়া আভেইরো দাবি করেছিলেন, নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে, এটি হতে পারে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ‘লাস্ট ড্যান্স’। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ও পারফরম্যান্স ধরে রেখেছেন রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়ে আবারও নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন তিনি। তাই বিশ্বকাপ চলাকালীন তার অবসর নিয়ে আলোচনা চললেও, আপাতত সব জল্পনা দূরে সরিয়ে পরবর্তী ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান পর্তুগিজ মহাতারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর