ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য দাবি করলেন রণবীর কাপুর
বিনোদন ডেস্ক: কাপুর পরিবারের দীর্ঘ ইতিহাসে এক ব্যতিক্রমী ‘রেকর্ড’-এর দাবিদার বলিউড অভিনেতা রণবীর কাপুর। জনপ্রিয় এই অভিনেতার দাবি, তাদের পরিবারের মধ্যে তিনিই সবচেয়ে ‘উচ্চশিক্ষিত’। শুনতে বিস্ময়কর মনে হলেও সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে এ নিয়ে মজার একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।
অনুষ্ঠানে রণবীর জানান, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশের দিনটি কাপুর পরিবারের কাছে ছিল ঈদের আনন্দের মতো। তিনি যখন ক্লাস টেনের পরীক্ষা দেন, তখন আমেরিকায় ছিলেন। ফলে ফল সংগ্রহ করতে স্কুলে গিয়েছিলেন তার মা নীতু কাপুর। সেই পরীক্ষায় রণবীর পেয়েছিলেন ৫৪ দশমিক ৩ শতাংশ নম্বর।
রণবীর বলেন, ‘আমার পাস করার খবর শুনে ঠাকুমা এতটাই আনন্দ পেয়েছিলেন যে তার চোখে জল চলে এসেছিল। এর আগে কাপুর পরিবারের কেউ একবারে পাস করেনি। তাই আমি মজা করে বলি, আমিই কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত।’
তিনি আরও জানান, তার ফল প্রকাশের পর কাপুর বাড়িতে রীতিমতো জাঁকজমকপূর্ণ উদ্যাপনের আয়োজন করা হয়েছিল। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে রণবীর বলেন, তিনি নাকি কাপুর পরিবারের দীর্ঘদিনের একটি ‘ঐতিহ্য’ ভেঙেছিলেন।
অভিনেতার দাবি, তার আগে কাপুর পরিবারের কোনো সদস্যই একবারও ফেল না করে টানা দশম শ্রেণি পাস করতে পারেননি।
রণবীরের এই বক্তব্য শুনে অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরও বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন, ‘এটাও সম্ভব? কাপুর পরিবারে কোনো দিন কেউ একবারও ফেল না করে দশম শ্রেণি পাস করেনি!’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ