ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বুয়েটে চাকরির সুযোগ, অফিস সপ্তাহে তিন দিন
ডুয়া ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের অধীন মেডিক্যাল সেন্টারে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ)/পরামর্শক (মনোরোগ)/জুনিয়র পরামর্শক (মনোরোগ) পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম
জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ)/পরামর্শক (মনোরোগ)/জুনিয়র পরামর্শক (মনোরোগ)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ): সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এফআরসিপি/এমআরসিপি/এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ২০ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত পাঁচ বছর অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
পরামর্শক (মনোরোগ): সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এফআরসিপি/এমআরসিপি/এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১৫ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত পাঁচ বছর সহযোগী অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র পরামর্শক (মনোরোগ): সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এফআরসিপি/এমআরসিপি/এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১২ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত পাঁচ বছর সহকারী অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মঘণ্টা
সপ্তাহে তিন দিন এবং প্রতিদিন তিন ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে।
বেতন
জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ): ৫৫,০০০ টাকা।
পরামর্শক (মনোরোগ): ৪৫,০০০ টাকা।
জুনিয়র পরামর্শক (মনোরোগ): ৩৫,০০০ টাকা।
আবেদন পদ্ধতি
প্রয়োজনীয় কাগজপত্রসহ সাদা কাগজে লিখিত আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৪ জুলাই ২০২৬।
বিশেষ নির্দেশনা
এই পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
বিস্তারিত তথ্য বুয়েটেরওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর