ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর এবার নকআউট পর্বে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এখনো শুরুর একাদশ চূড়ান্ত করতে পারেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেন্টার-ব্যাক, আক্রমণভাগ এবং বাম প্রান্তের রক্ষণ-এই তিনটি পজিশন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব-নিকাশ করতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের কোচকে।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে শতভাগ জয়ে শীর্ষস্থান নিশ্চিত করার পর রোববার বিশ্রামে ছিল আর্জেন্টিনা দল। সোমবার থেকে আবার অনুশীলনে ফিরেছে তারা। শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচকে সামনে রেখে এখন সম্ভাব্য একাদশ চূড়ান্ত করার কাজ করছেন স্কালোনি। তবে তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে এখনো তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
সবচেয়ে বড় অনিশ্চয়তা সেন্টার-ব্যাক পজিশনে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান ক্রিস্তিয়ান রোমেরো। বিশ্বকাপ শুরুর আগেও একই হাঁটুতে চোট ছিল তার। সে কারণেই জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়।
তবে আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর, রোমেরোর গুরুতর কোনো চোট ধরা পড়েনি। আঘাতের কারণে হাঁটুতে ফোলাভাব দেখা দিলেও তা ধীরে ধীরে কমেছে। এখন তার খেলা নির্ভর করছে আগামী কয়েক দিনের শারীরিক অবস্থার ওপর।
সোমবার প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন রোমেরো। এরপরও যদি কোচিং স্টাফ তাকে আরও এক ম্যাচ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে জর্ডানের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে সেন্টার-ব্যাক জুটি গড়বেন। ওই ম্যাচে লিওনেল মেসি না থাকায় ওতামেন্দিই অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
আক্রমণভাগেও রয়েছে স্কালোনির আরেকটি বড় সিদ্ধান্ত। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে আবার শুরুর একাদশে ফিরবেন। তবে তার সঙ্গে আক্রমণে কে খেলবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বিশ্বকাপ শুরুর আগে স্কালোনির পরিকল্পনা ছিল, নকআউট পর্ব থেকে হুলিয়ান আলভারেসকে প্রধান স্ট্রাইকার হিসেবে খেলানো। ২০২২ কাতার বিশ্বকাপের শেষ দিকেও তিনি একই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছিলেন।
কিন্তু যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার সময় গোড়ালিতে অস্বস্তি অনুভব করেন আলভারেস। সে কারণে প্রথম দুই ম্যাচে তাকে বদলি হিসেবে খেলতে হয়। এখনো তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি।
অন্যদিকে জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন লাউতারো মার্তিনেস। সেটিই ছিল বিশ্বকাপে তার প্রথম গোল। ফলে লাউতারোকে একাদশে রাখবেন, নাকি আগের পরিকল্পনা অনুযায়ী আলভারেসকে সুযোগ দেবেন-এ সিদ্ধান্তও স্কালোনির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
যদিও কোচিং স্টাফের প্রাথমিক পরিকল্পনা ছিল, আর্জেন্টিনা নকআউটে উঠলে আলভারেসই মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন। কারণ, লাউতারো মার্তিনেসের তুলনায় তার খেলার ধরন ভিন্ন এবং দলের কৌশলের সঙ্গে সেটি বেশি মানানসই বলে মনে করেন স্কালোনি।
তৃতীয় অনিশ্চয়তা বাম প্রান্তের রক্ষণে। যদিও এ পজিশন নিয়ে স্কালোনি অনেকটাই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে খেলতে গিয়ে মাংসপেশিতে চোট পান নিকোলাস তাগলিয়াফিকো। তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে বাম-ব্যাক হিসেবে খেলেন ফাকুন্দো মেদিনা। এটি তার স্বাভাবিক পজিশন না হলেও তিনি দারুণ পারফরম্যান্স করেন।
তবে জর্ডানের বিপক্ষে তাগলিয়াফিকো দলে ফিরে পুরো ৯০ মিনিট খেলেছেন। তাই সবকিছু বিবেচনায় কেপ ভার্দের বিপক্ষেও অভিজ্ঞ এই ডিফেন্ডারকে শুরুর একাদশে রাখবেন স্কালোনি-এমনটাই ধারণা করা হচ্ছে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার